ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬
দক্ষিণ ইউক্রেনের একটি ত্রাণ বিতরণ কেন্দ্র ও সংলগ্ন আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় ২৬ জন নিহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং দেশটির জরুরি পরিষেবা বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। যুদ্ধবিরতির কূটনৈতিক আলোচনা ও আশার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।
জাপোরিঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামে ঘটা এই হামলায় নিহতদের মধ্যে উদ্ধারকারী দলের দুই সদস্য এবং চারজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। জেলেনস্কি জানান, রুশ বাহিনী প্রথমে মানবিক সহায়তা ও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে বিমান বোমা ফেলে। মানুষ যখন সেখানে ত্রাণ নিতে জড়ো হচ্ছিল, ঠিক তখনই দ্বিতীয় দফায় আরো শক্তিশালী বোমা হামলা চালানো হয়। এটিকে একটি ‘জঘন্য সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন তিনি।
আরও পড়ুনস্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এই হামলায় ২৭ জন এখনও নিখোঁজ রয়েছেন এবং বোমাবর্ষণের পর এলাকায় রাশিয়ান ড্রোনের অতিরিক্ত হামলার কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। ওলেশকি শহরে সম্প্রতি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর সম্পর্কের উন্নতির যে আশা তৈরি হয়েছিল, এই হামলার মাধ্যমে মস্কো তা ধুলায় মিশিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন জেলেনস্কি।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক





