ভিডিও সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬ ১১:০২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নেশাজাতীয় ভারতীয় সিরাপ ও মদ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নেশাজাতীয় ভারতীয় সিরাপ ও মদ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি আমবাগানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) অভিযান চালিয়ে নেশাজাতীয় ভারতীয় ১৯৪ বোতল সিরাপ এবং ২০ বোতল বিদেশি মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।

এসআরবি জানায়, গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সতেরশিয়া চামা গ্রামের একটি আমবাগানে অভিযান চালানো হয়। এসময় বাগানে পড়ে থাকা কয়েকটি প্লাস্টিকের বস্তায় রাখা ৯৮ বোতল কফ রিলিফ, ৯৬ বোতল ফায়ারডিল এবং ২০ বস্তা বিদেশি মদ পাওয়া যায়।

আরও পড়ুন

আজ সোমবার (২ নভেম্বর) বেলা পৌনে ২টায় এসআরবি-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে ঘটনাস্থলের আশপাশে সন্দেহজনক কাউকে পাওয়া না যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের নেশাজাতীয় ভারতীয় সিরাপ ও মদ উদ্ধার

১

বগুড়ার দুপচাঁচিয়া ও সারিয়াকান্দিতে ৫ মাদকসেবীর কারাদন্ড

২

তারেক রহমানের নেতৃত্বে দেশ দিকে এগিয়ে যাচ্ছে : আহসানুল তৈয়ব জাকির

৩

পঞ্চগড়ে তরুণীকে ধর্ষণের পর হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

৪

পঞ্চগড়ে অসুস্থ গরু জবাই, ঝুঁকি এড়াতে চার মণ মাংস মাটিতে পুঁতে নষ্ট করল প্রাণিসম্পদ বিভাগ

৫

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ গ্রেফতার ১

৬