ভিডিও রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬ ১১:২১ পিএম

নাটোরের লালপুরে তিনদিনের বৃষ্টি ও বাতাসে ১৫০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত

নাটোরের লালপুরে তিনদিনের বৃষ্টি ও বাতাসে ১৫০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত

লালপুর (নাটোর) প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর প্রভাবে নাটোরের লালপুরে গত তিনদিনের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ১৫০ হেক্টর জমির আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠো পাকা ও আধা পাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। ক্ষেতে জমেছে পানি। জমে থাকা পানি দ্রুত না সরলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন কৃষকেরা বলে জানিয়েছে কৃষি বিভাগ।

লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের রাকসা গ্রামের ধান চাষি আবুল কালাম জানান, এবছর তিন বিঘা জমিতে ধানের আবাদ করেছেন। নিবির পরিচর্যায় জমিতে এবছর ধান ভালোই হয়েছিলো আর সপ্তাহখানেক পরই জমি থেকে পাকা ধান কাটা শুরু হতো। হঠাৎ টানা বৃষ্টিতে প্রায় ১০ কাঠা জমির ধান হেলে পড়েছে। জমিতে জমেছে হাঁটু সমান পানি।

পানি না নামলে হেলে পড়া ধান পানিতে নষ্ট হয়ে যাবে। একই এলাকার চাষি সাইদুর রহমান বলেন, এবার ৫ বিঘা জমিতে আমন ধানের চাষ করেছেন। বৃষ্টিতে প্রায় জমির ধান নুয়ে পড়েছে। এখনও আবহাওয়া পরিস্কার হয়নি।

স্থানীয় ঈশ্বরদী আবহাওয়া অফিসের তথ্য বলছে, গত তিনদিনে ঈশ্বরদী ও লালপুরে ১১৩ দশমিক ৬ মিলিমিটার বৃৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে গত বুধবারে রেকর্ড করা হয় ৫৫.৬ মিলিমিটার, গত বৃহস্পতিবার ২৬ মিলিমিটার, শুক্রবার হয় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত। আরও একদিন আকাশ মেঘলা থাকবে, এরপর আবহাওয়া পরিস্কার হয়ে যাবে। তাপমাত্রা কমে আসবে, বৃষ্টির প্রবনতাও কমবে।

আরও পড়ুন

লালপুর উপজেলা কৃষি বিভাগের তথ্য বলছে, লালপুরে ২০২৬-২৭ অর্থবছরে ৯ হাজার ৩৮০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫১ হাজার ২১৫ মেট্রিকটন। তবে গত তিনদিনের বৃষ্টিতে ১৫০ হেক্টের জমির ধান আক্রান্ত হয়েছে।

লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, এবছর উপজেলা জুড়ে ৯ হাজার ৩৮০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এখনও ধান কর্তন শুরু হয়নি। এর মধ্যে তিনদিনের টানা বৃষ্টিতে ১৫০ হেক্টের জমির ধান নুয়ে পড়ে আক্রান্ত হয়েছে।

তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও নির্ধারণ করা হয়নি। তিনি আরও বলেন, আবহাওয়া পরিস্কার হয়ে গেলে নুয়ে পড়া ধানের তেমন ক্ষতি হবে না। তবে দ্রুত পানি না সরলে বড় ধরণের ক্ষতির মুখে পড়বেন কৃষকেরা। এসময় নুয়ে পড়া ধান কৃষকদের বেঁধে দেওয়ার পরামর্শ দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের লালপুরে তিনদিনের বৃষ্টি ও বাতাসে ১৫০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত

১

নবীপ্রেম ইমানের অপরিহার্য দাবির কারণ

২

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক তৈরিতে যে আমল করতে হয়

৩

তাহাজ্জুদ নামাজের সময় যে দোয়া পড়লে মনের ইচ্ছা পূরণ হয়

৪

হাদিসের কিতাব অজু ছাড়া ধরা যাবে কি?

৫

প্রধানমন্ত্রীর সফরের আগে উদ্বোধনস্থল পরিদর্শ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

৬