ভিডিও রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬ ০৯:৩৮ পিএম

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল ইসলাম সাগর (২৬) ও রাজু আহম্মেদ (২১) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। সাইফুল উপজেলার গাড়িদহ ইউনিয়নের বনমরিচা (পিসিভিটা) গ্রামের শাজাহান সোনার বাঘার ছেলে ও রাজু বনমরিচা মধ্যপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রহমাননগর গ্রামীন ব্যাংকের উত্তর পার্শ্বে মহাসড়কের ওপর থেকে তাদেরকে গ্রেফতার করে।

এসময় পুলিশ দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকরামুল হোসাইন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই মাদকদ্রব্য সহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালেেতর নিকট প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

১

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় প্ল্যান পাসের নামে হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ : সংবাদ সম্মেলন

২

পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ

৩

১৪ বছর পর পড়াশোনায় ফিরেই জিপিএ-৫ পেল ক্ষেতলালের গৃহবধূ রীতি

৪

গার্মেন্টসে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

দৈনিক করতোয়ার অফিস সহকারী জহুরুলের সহধর্মিণীর ইন্তেকাল

৬