এবার বিক্ষোভে উত্তাল জার্মানি, সংঘর্ষ-লুটপাট
আন্তর্জাতিক ডেস্ক : জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থ বরাদ্দের ঘাটতি ও সরকারি ব্যয় সংকোচনের প্রতিবাদে জার্মানির বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) হাজারো জেন জি এসব বিক্ষোভে অংশ নেন। শুরুতে শান্তিপূর্ণ থাকলেও পরে ফ্রাঙ্কফুর্টসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। ফ্রাঙ্কফুর্টের কেন্দ্রীয় এলাকায় কয়েকটি দোকানে লুটপাটের ঘটনাও ঘটেছে।
জার্মানির আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিত ফ্রাঙ্কফুর্ট ছাড়াও বার্লিন, কোলন ও হামবুর্গে সহিংসতার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব শহরের কয়েকটি স্থানে জলকামান ব্যবহার করে পুলিশ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে আতশবাজি, পাথর ও বোতল নিক্ষেপের অভিযোগ উঠেছে। ‘জেন জেড রেগেল্ট’ নামের একটি প্রচারাভিযান গোষ্ঠী এ বিক্ষোভের আয়োজন করে। জার্মান ভাষার এই নামের অর্থ ‘জেন জেড দায়িত্ব নিচ্ছে’। শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না দেয়া, জীবনযাত্রার বাড়তি ব্যয়, সরকারি ব্যয় কমানো এবং বাধ্যতামূলক সামরিক সেবার প্রতিবাদ ছিল বিক্ষোভের মূল উদ্দেশ্য।
আরও পড়ুনএএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রাঙ্কফুর্টের প্রধান বিপণিবিতান সড়কের বড় একটি অংশ বন্ধ করে দেয় পুলিশ। শহরটিতে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র। বিক্ষোভের আয়োজক গোষ্ঠী জেন জেড রেগেল্টের মুখপাত্র লিনা ফ্রিডরিখ বলেন, ‘যুদ্ধ ও জবরদস্তির পরিবর্তে শান্তি ও স্বাধীনতার জন্য লড়াই করতেই আমাদের এই বিক্ষোভ।’
তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য ও শিক্ষা খাতে আরও ভালো সহায়তা নিশ্চিত করাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা বাধ্যতামূলক সামরিক সেবার বিপক্ষে এবং দায়িত্বের বোঝা আরও ন্যায্যভাবে বণ্টনের পক্ষে।’ সূত্র : এএফপি
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_original_1793173573_medium_1793512081.jpg)

_medium_1793096743_medium_1793442950.jpg)
_medium_1793440838.jpg)
_medium_1793435094.jpg)
_medium_1793433549.jpg)

_medium_1793513419.jpg)