ভিডিও শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬ ০৭:৩০ পিএম

বগুড়ার সোনাতলায় ফলাফলে বিপর্যয় নিয়মিত ক্লাস না করা ও মোবাইল ফোনে আসক্তিকে দায়ী করলো শিক্ষকেরা

বগুড়ার সোনাতলায় ফলাফলে বিপর্যয় নিয়মিত ক্লাস না করা ও মোবাইল ফোনে আসক্তিকে দায়ী করলো শিক্ষকেরা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় হতাশাব্যঞ্জক ফলাফল হওয়ায় অভিভাবক মহল উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট উপজেলায় মাত্র ৪ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলে মারাত্মকভাবে বিপর্যয় ঘটেছে। এমনকি ওই উপজেলার ৫টি কলেজের মধ্যে ১টি কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে মাত্র ১ জন, এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় সোনাতলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে ৩ জন জিপিএ ৫ পেয়েছে।

বালুয়াহাট ডিগ্রি কলেজের ১০৩ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে মাত্র ৪ জন। পাসের হার ৩.৮৮ শতাংশ। সোনাতলা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ২২৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে মাত্র ৩০ জন। পাসের হার ১৩.৩৩শতাংশ। জিপিএ ৫ পায়নি কেউ। মহেশপাড়া আব্দুল মান্নান বালিকা বিদ্যালয় ও কলেজের ৪৯ জন ছাত্রী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে মাত্র ৮ জন।

পাসের হার ১৬.৩৩ শতাংশ। ভেলুরপাড়াস্থ ডক্টর এনামুল হক কলেজের ১৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩৯ জন। পাসের হার ২১.০৮ শতাংশ। সোনাতলা মহিলা কলেজের ২৬২ জন অংশ নিয়ে ৮০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ১ জন। পাসের হার ৩০.৫৩শতাংশ।

আরও পড়ুন

সোনাতলা সরকারি নাজির আখতার কলেজ থেকে ৫৬৪ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২২২ জন। পাসের হার ৩৯.৩৬শতাংশ। সরকারি এই প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী জিপিএ ৫ পায়নি। চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ফল বিপর্যয় ঘটায় অভিভাবক মহলে হতাশা দেখা দিয়েছে।

ফল বিপর্যয়ের প্রসঙ্গে বালুয়াহাট ডিগ্রি কলেজের এটিএম মোস্তফা কামাল বলেন, চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফল বিপর্যয়ের অন্যতম কারণ, শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত হয় না। এছাড়াও তারা সার্বক্ষণিক মোবাইল ফোনে আসক্ত থাকে। তারা রাত জেগে পড়াশুনার পরিবর্তে মোবাইল গেমস এবং চ্যাটিং-এ সময় নষ্ট করে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নাজমুল ইসলাম বলেন, চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ফলাফলে মারাত্মক বিপর্যয় ঘটেছে। কারণ হিসেবে তিনি বলেন, শিক্ষার্থীরা এসএসসি পাস করার পর তারা নিয়মিত কলেজে ক্লাস না করে উদাসীন হয়ে সময় নষ্ট করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় ফলাফলে বিপর্যয় নিয়মিত ক্লাস না করা ও মোবাইল ফোনে আসক্তিকে দায়ী করলো শিক্ষকেরা

১

লংমার্চের নামে গাড়ি মার্চ করছে ১১ দলীয় ঐক্য জোট: সংস্কৃতিমন্ত্রী

২

রোববার নতুন পে-স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

৩

মাগুরায় এইচএসসিতে অকৃতকার্য ২ শিক্ষার্থীর আত্মহত্যা

৪

সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা

৫

পরীক্ষার পাশের হার কমে যাওয়ায় শিক্ষামন্ত্রীর ওপর দায় চাপালেন অভিভাবক

৬