ভিডিও শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬ ১২:২৬ এএম

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী: আখতার হোসেন

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী: আখতার হোসেন, ছবি : সংগৃহীত

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। একই সঙ্গে জ্বালানির মূল্যবৃদ্ধি, প্রশাসনের দলীয়করণ ও নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুরও পদত্যাগ দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শুক্রবারের গণবিক্ষোভ সমাবেশের প্রস্তুতি পরিদর্শনে এসে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, ‘সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বিভিন্ন জায়গায় চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন না করে সংবিধান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি দায়িত্ব সঠিকভাবে পালন করলে আমাদের এই ভোগান্তিতে পড়তে হতো না।’

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং প্রশাসনের দলীয়করণের প্রতিবাদে শুক্রবার শাহবাগে গণবিক্ষোভ সমাবেশ করবে এনসিপি। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

জ্বালানির মূল্যবৃদ্ধির সমালোচনা করে এনসিপির সদস্যসচিব বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কয়েক দফায় বাড়ানো হয়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রায় ভোগান্তি তৈরি হয়েছে। তার দাবি, দেশে যে এলপিজি সিলিন্ডার ২ হাজার ৫০০ টাকায় কিনতে হচ্ছে, কলকাতায় তা ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে পাওয়া যায়। জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য জ্বালানিমন্ত্রীকেও দায়ী করেন তিনি।

আরও পড়ুন

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ তুলে আখতার হোসেন বলেন, বিভিন্ন রাষ্ট্রীয় করপোরেশনে সরকারের দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত উপনির্বাচনে অনিয়মের অভিযোগও তোলেন এনসিপির এই নেতা। তিনি দাবি করেন, নির্বাচনের কিছু কেন্দ্রে ব্যালটে আগেই সিল মেরে রাখা হয়েছিল। এমনকি এক ভোটার ভোট দিতে গিয়ে জানতে পারেন, তার ভোট আগেই দেওয়া হয়েছে। এ ছাড়া ১১-দলীয় জোটের প্রার্থীর সমর্থকদের মারধরের অভিযোগ তুলে তিনি বলেন, তাদের অনেকে হাসপাতালে ভর্তি রয়েছেন।

আখতার হোসেন আরও অভিযোগ করেন, মানবাধিকার সুরক্ষার জন্য আগের সময়ে নেওয়া উদ্যোগগুলো থেকে সরে এসে বর্তমান সরকার মানবাধিকারের পরিপন্থি অবস্থান নিচ্ছে। তার দাবি, দুর্বল আইন প্রণয়নের মাধ্যমে নাগরিকদের অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবারের গণবিক্ষোভে ঢাকাবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের দাবি তুলে ধরে সরকারকে জবাবদিহির আওতায় আনতে চায় এনসিপি। সরকার যাতে জনবান্ধব সিদ্ধান্ত নেয় এবং জনগণের স্বার্থবিরোধী আইন প্রণয়ন না করে, সে লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী: আখতার হোসেন

১

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু

২

গ্রীন লাইনের স্লিপার বাস আটকে দিলো মালিক শ্রমিকরা

৩

পাবনায় প্রতিপক্ষের গুলিতে নিহত ২, হাটের ইজারা নিয়ে বিরোধ

৪

আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে সহজ আমল কী?

৫

পঞ্চগড়ের বৃদ্ধা আখিমনের পাশে তরুণ সমাজকর্মী আহসান

৬