ভিডিও বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬ ১১:২২ পিএম

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে পবা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪৫)। পুলিশ জানিয়েছে, আবুল কালাম আজাদের মরদেহে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

এ সময় বাড়িতে শুধু আবুল কালাম আজাদের স্ত্রী ছিলেন। তবে ঘটনার বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না। কে বা কারা কেন এবং কীভাবে ঘটনাটি ঘটিয়েছেন সে বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন

পুলিশ আরও জানায়, সকালেই নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাত দন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

১

দুনিয়া-আখেরাতের সফলতার জন্য অপরিহার্য যে ৩ আমল

২

ব্র্যাক ইউনিভার্সিটিতে নিয়োগ, ১৮ বছর হলেই আবেদন

৩

বগুড়ায় রেলের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে যেকোনদিন অভিযান, বিভাগীয় কর্মকর্তার পরিদর্শন

৪

গাইবান্ধায় জমিজমা সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

৫

ওয়ালটনে নিয়োগ, থাকতে হবে স্নাতক পাস

৬