ভিডিও সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৬ অক্টোবর, ২০২৬ ০৯:২৮ পিএম

রংপুরে মানহীন পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা ও কারাদণ্ড

রংপুরে মানহীন পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা ও কারাদণ্ড

রংপুর প্রতিনিধি : অনুমোদনহীনভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার, মানহীন পণ্য বিক্রি ও গুদামজাতকরণ এবং খাদ্যপণ্যে রাসায়নিক ব্যবহারের অভিযোগে রংপুর নগরীর দক্ষিণগঞ্জে যৌথ অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও রংপুর জেলা প্রশাসন।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের ফিল্ড অফিসার মারুফা বেগম জানান, দানিছ ট্রেডার্সের মালিক দানিছ মিয়া দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার বিভিন্ন খাদ্য পণ্য প্রস্তুত ও বাজারজাত করে আসছে।

আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও রংপুর জেলা প্রশাসনের এক যৌথদল তার উৎপাদিত খাদ্য পণ্যের কারখানায় পরিদর্শনে গেলে সেখানে নোংরা পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করতে দেখা যায়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট কাজী শাহান বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিভিন্ন ধারায় দানিছ ট্রেডার্সের মালিক দানিছ মিয়াকে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন

জরিমানার টাকা দিতে না পারায় দানিছ ট্রেডার্সের মালিক দানিছ মিয়াকে গ্রেফতার করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট কাজী শাহান জানান, প্রতিষ্ঠানটির মালিক দানিছ মিয়া দীর্ঘদিন ধরে এই মানহীন পণ্য বাজারজাত করে আসছে।

বিষয়টি আদালতে প্রমাণিত হওয়ায় এবং আদালতের কাছে দোষ স্বীকার করায় আদালত রায় প্রদান করেন। মানহীন পণ্য বাজারজাতকরণ ও খাদ্যপণ্যে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে মানহীন পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা ও কারাদণ্ড

১

বগুড়ায় আলোচিত পুলিশের কন্যা তামান্না থাকবে কার কাছে, যা জানালো পুলিশ

২

পুলিশ সুপারের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ১১২ টাকা

৩

টোকিওতে নিপ্পন-সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী

৪

বগুড়ার শেরপুরে এতিমখানার আসবাবপত্র লুটের চেষ্টা

৫

স্ত্রীসহ সাবেক অতিরিক্ত আইজিপির বিরুদ্ধে দুদকের ২ মামলা

৬