ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৫ অক্টোবর, ২০২৬ ০৯:৪৩ পিএম

বগুড়ার মোকামতলা-সারিয়াকান্দি আঞ্চলিক সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা

বগুড়ার মোকামতলা-সারিয়াকান্দি আঞ্চলিক সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : মোকামতলা থেকে সোনাতলা হয়ে সারিয়াকান্দি পর্যন্ত আঞ্চলিক সড়কটি চার  লেন করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এ জন্য ব্যায় ধরা হয়েছে প্রায় সাড়ে ৮শ কোটি টাকা। সড়ক ও জনপথ বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোকামতলা থেকে সোনাতলা হয়ে সারিয়াকান্দির দূরত্ব প্রায় ৪৩ কিলোমিটার। এই সড়কটি চার লেনে উন্নীত করতে সরকারের ব্যয় হবে প্রায় ৮৫০ কোটি টাকা। সারিয়াকান্দি থেকে দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে বগুড়ার উত্তরের যানবাহন বগুড়ায় প্রবেশ না করে এই সড়ক ব্যবহার করে ঢাকা যেতে পারবে।

যানবাহনের ক্রমবর্ধমান চাপ বিবেচনা করে  স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের প্রচেষ্টায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর এই চার লেন প্রকল্পের উদ্যোগ নেয়।

সড়কটি চার লেন হওয়ায় চালক ও যাত্রীদের যাতায়াত আরও নিরাপদ হবে। পণ্য ও যাত্রী পরিবহন অনেক দ্রুত ও সহজ হবে, যাযাতায়াতের সময় উল্লেখযোগ্য ভাবে কমিয়ে আনবে। ইতিমধ্যেই প্রকল্পের প্রাথমিক প্রক্রিয়া ও সমীক্ষার কাজ শেষ হয়েছে। দ্রুতই এর মূল নির্মাণ কাজ শুরু করার প্রস্তুতি চলছে। কাজ সম্পন্ন হলে এটি বগুড়ার যোগাযোগ নেটওয়ার্কে একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে ভূমিকা রাখবে।

আরও পড়ুন

উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, সড়কটি চার লেনে উন্নীতকরণের কাজ এগিয়ে চলছে। কাজটিবাস্তবায়ন করতে সরকারের ব্যয় হবে প্রায় ৮৫০ কোটি টাকা। সড়কটির দূরত্ব প্রায় ৪৩ কিলোমিটার। এছাড়াও সোনাতলায় আরেকটি আঞ্চলিক সড়ক হবে। এই ব্যায়ের মধ্যে জমি অধিগ্রহনও ধরা হয়েছে।

এ বিষয়ে স্থানীয়সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেন, এই সড়কটি চার লেনে উন্নীত হওয়ার সাথে সাথে এই এলাকার মানুষের জীবনযাত্রার মান আরও বৃদ্ধি পাবে। সেই সাথে খুব সহজেই কৃষকতাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে পারবে। ফলে অর্থনীতিতে এই অঞ্চলের কৃষক স্বাবলম্বী হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় নিরবের উপর হামলা সিসিটিভির ফুটেজ দেখে ৩ আসামি গ্রেফতার

১

বগুড়ার মোকামতলা-সারিয়াকান্দি আঞ্চলিক সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা

২

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

৩

অর্থবছরের সময়কাল পরিবর্তন গণনা শুরু হবে ১ এপ্রিল থেকে

৪

ওমরাহযাত্রীদের প্রত্যাবর্তনে ধর্মমন্ত্রীর উদ্যোগ, ৪০ জনকে বিমানবন্দরে অভ্যর্থনা

৫

দিনাজপুরের পার্বতীপুরে দুই পক্ষের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত

৬