অবকাশকালীন ছুটির পর আজ খুলছে সুপ্রিম কোর্ট
দীর্ঘ অবকাশকালীন ছুটির পর আজ খুলছে সুপ্রিম কোর্ট। ছুটির পর প্রথম কার্যদিবসে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
আজ রোববার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অবকাশ ও সরকারি ছুটির কারণে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।
আরও পড়ুনএদিকে সাক্ষাৎ উপলক্ষে আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর আড়াইটা থেকে শুরু হবে।
এর আগে শনিবার (২৪ অক্টোবর) হাইকোর্ট বিভাগের ৫৭টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। এ বেঞ্চগুলো আজ রবিবার থেকে বিচারকাজ পরিচালনা করবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1792903428.jpg)





