ভিডিও বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২১ অক্টোবর, ২০২৬ ১২:৩৪ এএম

সব নাগরিকের প্রধান পরিচয় ‘বাংলাদেশি’: স্বরাষ্ট্রমন্ত্রী

সব নাগরিকের প্রধান পরিচয় ‘বাংলাদেশি’: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে বসবাসকারী সব ধর্মের মানুষের একমাত্র ও প্রধান পরিচয় তারা সবাই এ দেশের গর্বিত নাগরিক ‌‘বাংলাদেশি’। ধর্মীয় বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কাউকে ‘সংখ্যালঘু’ হিসেবে উপমা দেওয়ার কোনো সুযোগ নেই। চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী কর্তৃক চট্টগ্রাম মহানগরীর ঐতিহ্যবাহী জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন এবং এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর আয়োজিত সমাবেশে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতিতে একটি বিশেষ মহল সনাতন ধর্মাবলম্বীদেরকে কেবল ‘ভোট ব্যাংক’ হিসেবে ব্যবহার করেছে। কিন্তু গত নির্বাচনে দেশের মানুষ সেই ভ্রান্ত ধারণার অবসান ঘটিয়ে নিজেদের রাজনৈতিক সচেতনতার পরিচয় দিয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, অতীতে যারা ক্ষমতার মোহে দেশের বিভিন্ন স্থানে উপাসনালয় ও সম্পত্তি দখল এবং সহিংসতার রাজনীতি করেছে, তাদের সেই অপচেষ্টা এ দেশের জনগণ সফল হতে দেয়নি।

বিগত দিনে অর্পিত সম্পত্তি বেদখল ও মন্দির সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলো উদ্ধারে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতিতে নয়, বরং কাজের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বাস করে। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার, উপাসনালয়ের নিরাপত্তা এবং সমান সুযোগ নিশ্চিত করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব নাগরিকের প্রধান পরিচয় ‘বাংলাদেশি’: স্বরাষ্ট্রমন্ত্রী

১

পূজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জাতীয় ঐক্যের প্রতিফলন : অর্থমন্ত্রী

২

ছাতিয়ানগ্রামে উন্নয়নে ১০ দফা প্রস্তাব চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী মোমেনুর রহমান তালুকদারের

৩

গরুর ঘাস কাটা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

৪

রাজনৈতিক কারণে বাধ্য হয়ে ১৭ বছর বিদেশে থাকতে হয়েছিল : প্রধানমন্ত্রী

৫

জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা সীমান্তে ১৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার

৬