ভিডিও মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৬ ০৪:৩৬ পিএম

রেজাউল করিম রনি

‘মানুষ পাগল হলে জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করে পাগল হয়’

সংগৃহীত,‘মানুষ পাগল হলে জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করে পাগল হয়’

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নিয়োগসংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন বিশেষায়িত ম্যাগাজিন জবানের সম্পাদক ও অনলাইন অ্যাক্টিভিস্ট রেজাউল করিম রনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করিম রনি বলেন, দেশ চালায় বিএনপি কিন্তু আমাকে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়ে বেড়ায় জামায়াত-শিবির (জাশি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘দেশ চালায় বিএনপি কিন্তু আমাকে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়ে বেড়ায় জাশি-এনসিপি। বিষয়টা খুব মজার, অবশ্যই ব্যাপক মজার। বিরাট সৌভাগ্য আমার। আমার চারকী নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের। বাংলাদেশে আমার মতন সৌভাগ্যবান কয়জন আছে?’

আরও পড়ুন

রেজাউল করিম রনি বলেন, ওরা যেমন সকাল বিকাল ফেবুতে সরকার গঠন করে ফেলে তেমনি আমাকেও জাগায়-বেজাগায় নিয়োগ দিয়ে বেড়ায়। এইসব দেখে আমার এখন একটাই প্রশ্ন মানুষ পাগল হলে কি জাশি-এনসিপি করে নাকি জাশি-এনসিপি করে পাগল হয়....?

উত্তর আমি জানি না। দেখেন আপনারা যা ভালো মনে করেন- সেটাই উত্তর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মানুষ পাগল হলে জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করে পাগল হয়’

১

সংখ্যালঘু বলতে কিছু নাই: ঢাকেশ্বরী মন্দিরে ডিএসসিসি প্রশাসক

২

একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৬৬

৩

মহাষ্টমীতে লাল-সাদা শাড়িতে মুগ্ধতা ছড়ালেন পূজা চেরি

৪

কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে আটক ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

৫

বগুড়ায় পুলিশের ওপর হামলা, ২৮ মামলার আসামি আটক

৬