ভিডিও মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৬ ০২:৩৩ পিএম

ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের কোপে প্রাণ গেল জামাইয়ের

ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের কোপে প্রাণ গেল জামাইয়ের

মফস্বল ডেস্ক : ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। নিহত আব্দুর রহমান অভিযুক্ত তরিকুল ইসলামের জামাতা।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম ওই গ্রামের গাজী রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন জামাই আব্দুর রহমান। বেশ কিছুদিন ধরে শ্বশুর ও জামাইয়ের মাঝে মনোমালিন্য চলছিল। এর জেরে মঙ্গলবার ভোরে শ্বশুর তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়। এসময় পরিবারের অন্যদের চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে তরিকুল ইসলাম আটক করে পুলিশে খবর দেয়।

আরও পড়ুন

মহেশপুর থানা ওসি ইমরান হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করা হয়েছে। হত্যায় ব্যবহৃত কুড়ালটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের কোপে প্রাণ গেল জামাইয়ের

১

গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে সাত শতাধিক কর্মী ছাঁটাই

২

একটি মহল মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা করছে : প্রধানমন্ত্রী

৩

ছুটে চলা বার্সেলোনার সামনে আজ পিএসজি

৪

হরমুজের আকাশে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

৫

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

৬