সাজেকে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৮
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র ভ্রমণ শেষে খাগড়াছড়ি যাওয়ার পথে সিজকছড়া হাউজ পাড়া এলাকায় পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।
আজ রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ৮ জন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত পর্যটকেরা মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকা থেকে গত ১৭ অক্টোবর দুপুর ১টার দিকে সাজেক ভ্রমণে আসেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা চাঁদের গাড়িযোগে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। পথে সিজকছড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে বাঘাইহাট জোনের (১৪ ইবি) অধীন সাজেক থেকে সেনাবাহিনীর ট্যুরিস্ট এসকর্ট টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে অন্য একটি চাঁদের গাড়িযোগে তাঁদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন মো. আজাহার মিয়া (৬০), শাহানারা আক্তার (৪৫), আরিফুর রহমান (৩৫), সোহরাব (৩৮), নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) ও আশা (১৩) রয়েছেন। আহতদের সবার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকায় বলে জানা গেছে। অপর আহতদের নাম তাৎক্ষনিক পাওয়া যায়নি।
আরও পড়ুনসাজেক থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন দূর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন আহতদের স্থানীয়দের সহযোগীতায় সেনাবাহিনী উদ্ধার করে চিকিৎসার জন্য দীঘিনালা ও খাগড়াছড়ি হাসপাতালে প্রেরন করেছে।
এদিকে দুর্ঘটনার পর গাড়িচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1792311932.jpg)
_medium_1792311016.jpg)




_medium_1792317631.jpg)
_medium_1792317372.jpg)
_medium_1792313897.jpg)