ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৭ অক্টোবর, ২০২৬ ১১:১২ পিএম

পকেটে নিজের পাসপোর্ট সাইজ ছবি থাকলে কি নামাজ শুদ্ধ হবে?

পকেটে নিজের পাসপোর্ট সাইজ ছবি থাকলে কি নামাজ শুদ্ধ হবে?

প্রশ্ন: নামাজের সময় পকেটে প্রাণীর ছবি থাকলে কি নামাজ শুদ্ধ হবে? কয়েকদিন আগে নামাজ পড়ার সময় আমার পকেটে রাখা মানিবেগে আমার কিছু পাসপোর্ট সাইজ ছবি ছিল, আমার ওই নামাজ কি শুদ্ধ হয়েছে?

উত্তর: পকেটে বা পকেটে রাখা মানিব্যাগে মানুষের বা অন্য কোনো প্রাণীর ছবি থাকলে তা যেহেতু দৃশ্যমান থাকে না, তাই সে কারণে নামাজের ক্ষতি হয় না। পকেটে ছবি থাকা অবস্থায় যে নামাজ পড়া হয়েছে, তা শুদ্ধ হয়েছে।

সূত্র: ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১১; আলমুহীতুর রাযাবী ১/২৬০; ফাতাওয়া তাতারখানিয়া ২/২০৩; হালবাতুল মুজাল্লী ২/২৯৭; রদ্দুল মুহতার ১/৬৪৮

পোশাকে বা শরীরের যে কোনো জায়গায় কোনো প্রাণীর স্পষ্ট ছবি দৃশ্যমান থাকা অবস্থায় নামাজ পড়ে ফেললে নামাজ শুদ্ধ হবে বটে, কিন্তু এ অবস্থায় নামাজ পড়া মাকরুহে তাহরিমি। তবে কোনো কাপড় দিয়ে ওই ছবি ঢাকা থাকলে নামাজ মাকরুহ হবে না।

আরও পড়ুন

কোনো ঘরে প্রাণীর ছবি টাঙানো থাকলে এবং ছবি দৃশ্যমান থাকলে ওই ঘরে নামাজ আদায় করা মাকরুহ। প্রাণীর ছবি নামাজ আদায়কারীর সামনে, ডানে, বামে থাকুক বা পেছনে থাকুক ওই ঘরে নামাজ আদায় করা একইরকম মাকরুহ বা অপছন্দনীয়। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, যে ঘরে ছবি আছে তাতে নামাজ পড়ো না। (মুসান্নাফে ইবনে আবি শাইবা)

তবে এ রকম ঘরে নামাজ আদায় করাও নাজায়েজ নয়। সামনে বা পেছনে দৃশ্যমান ছবি থাকা অবস্থায় নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে; পুনরায় পড়তে হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পকেটে নিজের পাসপোর্ট সাইজ ছবি থাকলে কি নামাজ শুদ্ধ হবে?

১

বগুড়ার শেরপুর-ধুনটে শুরু হচ্ছে ‘সাওতুল কুরআন ২০২৬’ আন্তঃমাদ্রাসা কিরাত প্রতিযোগিতা

২

বিড়াল পোষার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী?

৩

পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ’ লীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল

৪

প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে চান সামিউল

৫

বিভাগের দাবিতে বগুড়ায় এনসিপির মানববন্ধন

৬