ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ অক্টোবর, ২০২৬ ১১:১৮ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে দুর্গামন্ডপ পরিদর্শনে ইউএনও তানজিলা তাসনিম

কুড়িগ্রামের রাজারহাটে দুর্গামন্ডপ পরিদর্শনে ইউএনও তানজিলা তাসনিম

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তানজিলা তাসনিম। আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার চাকিরপশার ও নাজিমখান ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন তিনি।

এদিন ইউএনও চাকিরপশার ইউনিয়নের দাসপাড়া সার্বজনীন দুর্গামন্দির, দেউপাড়া সার্বজনীন দুর্গামন্দির, আদি কালিরপাঠ সার্বজনীন দুর্গামন্দির এবং নাজিমখান ইউনিয়নের নাওথোয়া বিষ্ণু ও দুর্গামন্দিরসহ বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখেন। এসময় তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং পূজারিদের নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন ও দর্শনার্থীদের নিরাপদে যাতায়াত বিষয়ে খোঁজ নেন।

পরিদর্শনকালে নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা, মন্ডপে যাতায়াতের রাস্তার সমস্যা, পূজা সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ও কর্মকর্তাদের নম্বর সংগ্রহ এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টদের সাথে সমন্বয়ের মাধ্যমে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাব রাজারহাট ও আলোকিত রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রাজারহাটে দুর্গামন্ডপ পরিদর্শনে ইউএনও তানজিলা তাসনিম

১

বগুড়ায় এমপি লুনা’র সঙ্গে জেলা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

২

বগুড়ায় চুরি-ছিনতাই বেড়েছে

৩

সিরাজগঞ্জের তাড়াশে ৭০ বস্তা সার জব্দ ৩০ হাজার টাকা জরিমানা

৪

ঠাকুরগাঁওয়ে শিশু মুন্নি টিফিনের টাকা উপহার দিল মির্জা ফয়সলকে

৫

গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিজিবি সেক্টর কমান্ডারের

৬