ভিডিও বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৬ ০৩:৫২ পিএম

মিষ্টির শূন্য আসনে বিএনপি’র মনোনয়ন বিতরণ শুক্রবার

মিষ্টির শূন্য আসনে বিএনপি’র মনোনয়ন বিতরণ শুক্রবার

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে দলীয় মনোনয়ন ফরম বিক্রির সময়সূচি ঘোষণা করেছে বিএনপি। বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন ঘোষিত শিডিউল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞপ্তিতে উক্ত নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীদের আগামীকাল ১৬ অক্টোবর ২০২৬ (শুক্রবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় হতে ফরম উত্তোলন করার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সংগৃহীত দলীয় মনোনয়ন ফরম পূরণ করে আগামী ১৭ অক্টোবর ২০২৬ তারিখে একই স্থান (নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়) ও একই সময়ে (সকাল ১০টা থেকে বিকাল ৫টা) জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিষ্টির শূন্য আসনে বিএনপি’র মনোনয়ন বিতরণ শুক্রবার

১

গাজীপুরে স্বামীকে আটকে রেখে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ

২

গণতন্ত্রকে গলা টিপে হত্যা বিএনপি-ছাত্রদলের ঐতিহ্য: ডাকসু জিএস

৩

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত বেড়ে ২৮ 

৪

ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

৫

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

৬