ভিডিও বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৬ ১০:০৪ পিএম

নওগাঁর বদলগাছীতে জানালা ভেঙে বৃদ্ধার স্বর্ণালঙ্কার ও মুঠোফোন চুরি

নওগাঁর বদলগাছীতে জানালা ভেঙে  বৃদ্ধার স্বর্ণালঙ্কার ও মুঠোফোন চুরি 

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে গভীর রাতে জানালা ভেঙে ঘরে ঢুকে এক বৃদ্ধার ১ ভরি ৬ আনা স্বর্ণালঙ্কার ও মুঠোফোন চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের কোমারপুর সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার বালুভরা ইউনিয়নের কোমারপুর গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী নিলুফা আক্তারের বাড়িতে মধ্যরাতে চুরির ঘটনা ঘটে।

চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে- একটি সোনার চেন, এক জোড়া হাতের বালা, একটি আংটি, দুইটি কানের দুল ও একটি নোকিয়া বাটন মুঠোফোন। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন নিলুফা আক্তার। রাত সাড়ে ৩টার দিকে ঘুম ভাঙলে তিনি দেখতে পান, জানালার লোহার অংশ ও কাঠের পাল্লা ভেঙে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার কাজ চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমিটি নিয়ে জামায়াতের দুপক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

১

নওগাঁর বদলগাছীতে জানালা ভেঙে বৃদ্ধার স্বর্ণালঙ্কার ও মুঠোফোন চুরি

২

বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর

৩

সোহরাওয়ার্দী হাসপাতালে যত আলো-বাতাস সেটা অনেক পার্কেও নেই : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৪

হাসপালে আসলে রোগীদের যেন ভালোলাগা কাজ করে :স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৫

পাবনায় স্কুল ক্যাম্পাসে বাসচাপায় শিশু শিক্ষার্থী নিহত

৬