জবি শাখা যুব রেড ক্রিসেন্টের আহ্বায়ক আরিফুল, সদস্যসচিব আমির
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) যুব রেড ক্রিসেন্টের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মো: আরিফুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: আমির হোসেন। এছাড়াও নবগঠিত এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন কামরুন নাহার প্রিমা, শাকিব এবং মো: রাজিব হোসাইন।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো: রাব্বি হোসেন, সামিয়া আক্তার এবং মানিক চৌধুরী। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুব রেড ক্রিসেন্ট জবি ইউনিটের টিচার-ইনচার্জ ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মাহমুদুল হাসান ফৌজি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জবি যুব রেড ক্রিসেন্টের সভাপতি অধ্যাপক ড. মো: রইছ উদ্দীনের স্বাক্ষরে এই কমিটি অনুমোদন লাভ করে। নবাগত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, বিশ্ববিদ্যালয়ে মানবিক সেবা, রক্তদান কর্মসূচি ও দুর্যোগ মোকাবেলায় যুব রেড ক্রিসেন্ট পূর্বের মতোই অগ্রণী ভূমিকা পালন করে যাবে।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1791965056.jpg)
_medium_1791964164.jpg)
_medium_1791956823.jpg)

_medium_1791880324.jpg)
_medium_1791816040.jpg)


