ভিডিও বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৬ ১২:৫৬ পিএম

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নজরুল বর্ষ উপলক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, সাম্য ও মানবতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আজ ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। অনুষ্ঠানে নজরুলবিষয়ক বক্তব্য প্রদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা হামিদ।

ড. শামীমা হামিদ বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, যিনি তাঁর লেখনীতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, শোষণমুক্তি ও স্বাধীনতার চেতনাকে তুলে ধরেছেন। তাঁর সাহিত্যকর্ম ও জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে অনুকরণীয়।

আরও পড়ুন

প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা তার বক্তব্যে বলেন, এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চাকে উৎসাহিত করার পাশাপাশি নজরুলের অসাম্প্রদায়িক ও সাম্যবাদী চেতনাকে ধারণ করতে অনুপ্রাণিত করবে।

আলোচনা সভার পাশাপাশি অনুষ্ঠানে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মকে স্মরণ করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১

সাতদিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দরে

২

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

৩

ব্যাপক ধরপাকড়ের পরেও দিল্লির বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অন্যান্য শহরেও

৪

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী

৫

অ্যাটলেটিকোর সঙ্গে হেরে গেল ১০ জনের ম্যানইউ

৬