সারাদেশে ৪ হাজার
বগুড়ায় এবার ৭৩০টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিশ্ছিদ্র নিরাপত্তা
স্টাফ রিপোর্টার : আর কয়েকদিন দিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। দুর্গা প্রতিমাগুলোকে সুন্দর করতে চলছে কারু শিল্পীদের কাজ। শিল্পীদের নিপূণ হাতের ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমাগুলো।
সেইসাথে সৌন্দর্যবর্ধনে মন্দিরগুলোতে চলছে আলোকসজ্জাসহ নানা আয়োজন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এবার সারাদেশে ৩৩ হাজার ৮৮৯টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে বগুড়া জেলায় ৭৩০টি মন্ডপে দুর্গাপূজার অনুষ্ঠিত হবে। গত বছর ২০২৫ সালে দুর্গাপূজার আয়োজন করা হয়েছিল ৬৮১টি মন্ডপে। সে তুলনায় এবার দুর্গাপুজার আয়োজন বেড়েছে। গত বছরের চেয়ে এবার বগুড়ায় ৪৯টি বেশি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্বাহী কমিটির সদস্য দিলীপ কুমার দেব বলেন, এবার সারাদেশে ৩৩ হাজার ৮৮৯টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। তবে পূজার দিন ঘনিয়ে আসতে আসতে পূজা মন্ডপের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, গত বছরের তুলনায় এবার সারাদেশে পুজার আয়োজন বেশি।
পুলিশের ডিস্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) সূত্রে জানা গেছে, বগুড়া জেলায় এবার মোট ৭৩০টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে বগুড়া মহানগরসহ সদর উপজেলায় ১২১টি, শাজাহানপুরে ৪৮টি, শিবগঞ্জে ৩৯টি, মোকামতলায় ২৫টি, গাবতলীতে ৮৪ টি, সোনাতলায় ৫৩টি, আদমদিঘীতে ৬৯টি, দুপচাঁচিয়ায় ৪৫টি, কাহালুতে ৪২টি, নন্দীগ্রামে ৪৮টি, শেরপুরে ৯৪ টি, ধুনটে ৩৪ টি ও সারিয়াকান্দিতে ২৮টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বগুড়া জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও অধুনালুপ্ত বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস বলেন, এবার ব্যাপক উৎসব মুখর পরিবেশে দুর্গাপুজার আয়োজন করা হচ্ছে। আগামি ১৬ অক্টোবর থেকে যষ্ঠির মধ্য দিয়ে দুর্গাপুজা শুরু হচ্ছে।
আরও পড়ুন১৭ ও ১৮ অক্টোবর সপ্তমী, ১৯ অক্টোবর মহাঅষ্টমী ও ২০ আক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর দশমী অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বগুড়া জেলায় এবার আরো দুটি বেশি মন্ডপসহ মোট ৭৩২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তিনি বলেন পুজায় মন্ডপগুলোতে নিরাপত্তা নিয়ে তাদের কোন শংকা নেই।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বগুড়ায় পূজা মন্ডপগুলোতে থাকবে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা। দেয়া হবে তিন স্তরের নিরাপত্তা। প্রায় দেড় হাজার পুলিশের পাশাপাশি ও আনসার বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। থাকবে গোয়েন্দা নজরদারি।
নিরাপত্তার জন্য মন্ডপে-মন্ডপে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরো বলেন,বগুড়া জেলায় ৭৩০টি মন্ডপের মধ্যে ১০৬টি মন্ডপকে অতি ঝুঁকিপূর্ণ বলে চিহিৃত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
যেসব মন্ডপ দুরবর্তী,যোগাযোগ ব্যবস্থা ভাল নয় ও নিজস্ব সুরক্ষা নেই সেগুলো মন্ডপকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ বলে চিহিৃত করা হয়েছে। এছাড়া বাকি অন্যান্য মন্ডপগুলোতেও থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সেইসাথে মহানগরের বিভিন্ন সড়কে যানজটমুক্ত রাখতে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।
মন্তব্য করুন







