ভিডিও রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৬ ০৩:৪০ পিএম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি

আয়াসসহ ৪জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

সংগৃহীত,আয়াসসহ ৪জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—আ এন এম আয়াশ (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)। ডিসি শেখ জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে একটি মামলা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, মামলায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টা ও উসকানিমূলক বক্তব্যের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করে।

এর আগে এই ঘটনায় শনিবার (১০ অক্টোবর) তাদের আটক করে শাহবাগ থানার পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়াসসহ ৪জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

১

ভুয়া বিল পাস করে বরখাস্ত হলেন জেলার

২

ঝিনাইদহে ট্রাক্টর চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

৩

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন

৪

ফ্ল্যাটের বাজারে মন্দা, সংকটে আবাসন ব্যবসায়ীরা

৫

ঢাবির ৫৪ তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

৬