প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জার : দীপকে
আন্তর্জাতিক ডেস্ক : আটক থেকে মুক্তি পাওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দীপকে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জার।
রবিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দীপকে লেখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জার। এ দেশ এর আগে কখনো এত বড় কাপুরুষ ও দাদাগিরি করা কাউকে দেখেনি।’
এর আগে শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দীপকে, সিজেপির সহআহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করে দিল্লি পুলিশ। প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর রবিবার সকালে আদালতের নির্দেশে তাদের মুক্তি দেওয়া হয়। তবে মুক্তির ক্ষেত্রে তাদের একটি শর্ত দেওয়া হয়েছে। সিজেপির আইনবিষয়ক প্রধানের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী এক বছর তারা শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করতে পারবেন না।
আরও পড়ুনপ্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সিজেপি। শনিবার দিল্লিতে ব্যাপক ধরপাকড়ের পরও রবিবার আবারও বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে দলটি। এদিন দুপুর ২টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তাদের। সিজেপি নেতা অজিঙ্কা শিন্ডে বলেছেন, অভিজিৎ দীপকে ও অন্য নেতাদের আটকের পর সরকার ভেবেছিল তারা আন্দোলন থেকে সরে যাবেন। কিন্তু তাদের আন্দোলন থামবে না। জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন।
এদিকে বিক্ষোভের আশঙ্কায় রবিবার দিল্লির কেন্দ্রীয় এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। জন্তর মন্তর বন্ধ রাখা, রাজধানীর প্রবেশপথগুলোয় ব্যারিকেড স্থাপন এবং ৩০টি স্থানে যান চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হয়েছে। শনিবারের অভিযানে প্রায় সাত হাজার মানুষকে আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে মেট্রো ও ট্রেন চলাচল বন্ধ রাখার অভিযোগে করা একটি আবেদনের শুনানির প্রস্তুতিও চলছে। সূত্র : হিন্দুস্তান টাইমস
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1791705614.jpg)
_medium_1791704970.jpg)
_medium_1791704298.jpg)
_medium_1791699215.jpg)
_medium_1791695218.jpg)

_medium_1791694812.jpg)
_medium_1791705885.jpg)