ভিডিও শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২৬ ০৬:৩২ পিএম

বগুড়ার শেরপুরে পুরোদমে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিটি মন্ডব থাকবে সিসি ক্যামেরার আওতায়

প্রতিটি মন্ডব থাকবে সিসি ক্যামেরার আওতায়

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে পুরোদমে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন রং ও অলংকরণের ছোঁয়ায় পূর্ণাঙ্গ রূপ দেয়া হচ্ছে প্রতিমাগুলোকে।

দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। এবার উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৯৪টি মন্ডবে দুর্গাপূজা পালন করা হবে। এর মধ্যে পৌরসভায় ৩৩টি, কুসুম্বীতে ২টি, গাড়িদহে ৬টি, খামারকান্দিতে ২টি, খানপুরে ৬টি, সুঘাটে ৩টি, বিশালপুরে ১৫টি, মির্জাপুরে ৩টি, ভবানীপুরে ৮টি, সিমাবাড়ীতে ১১টি ও শাহ-বন্দেগীতে ৫টি মন্ডবে।

শেরপুর উপজেলার বিভিন্ন প্রতিমা তৈরির কারখানা ও পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, শেষ মুহূর্তের কাজে ব্যস্ত কারিগররা। উপজেলার দক্ষিণ সাহাপাড়া ষোলআনা মন্দিরের প্রতিমাশিল্পী শ্রীকান্ত দাস বলেন, প্রতিমা তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে।

এখন চলছে রং ও সাজসজ্জার কাজ। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রতিমা মণ্ডপে পৌঁছে দিতে কারিগররা দিন-রাত কাজ করছেন। পূজার দিন যতই ঘনিয়ে আসায় এখন কাজের চাপও বেড়েছে কয়েক গুণ।

আরও পড়ুন

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের ৯৪টি পূজামণ্ডপের জন্য মোট ৫৬ দশমিক ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মন্ডপপ্রতি ৬০০ কেজি করে এসব চাল বিতরণ করা হবে। উৎসব নির্বিঘ্ন ও নিরাপদ করতে উপজেলায় নেওয়া হচ্ছে নিরাপত্তাব্যবস্থা। পূজা উদযাপন পরিষদের নির্দেশনায় মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল ও নজরদারি থাকবে।

এরপর ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল দুর্গোৎসব। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এই উৎসব। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শেরপুর উপজেলা শাখার আহবায়ক জয় কিশোর মুন্সি বলেন, প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে, সবার মাঝেই এখন আনন্দ বিরাজ করছে, আশা করছি প্রতিবারেই ন্যায় এবারো শান্তিপূর্নভাবে আনন্দঘন পরিবেশে প্রতিমা বিসর্জন দিতে পারবো।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে পালনের জন্য সকল প্রস্তুতি গ্রহন করেছে উপজেলা প্রশাসন, বিশেষ নিরাপত্তার জন্য প্রতিটি মন্ডব থাকবে সার্বক্ষনিক সিসি ক্যামেরায় আওতায়। এছাড়াও পুলিশের টহল সহ সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে পুরোদমে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিটি মন্ডব থাকবে সিসি ক্যামেরার আওতায়

১

অভিনয় শেখাতে ইউটিউব চ্যানেল খুললেন সালমান খান

২

উড্ডয়নের পর বিচ্ছিন্ন চাকা, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

৩

স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

৪

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে: কৃষিমন্ত্রী

৫

বগুড়ায় জামায়াতের মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযান

৬