ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ০৯ অক্টোবর, ২০২৬ ০৮:৫৩ পিএম

চাঁপাইবাবগঞ্জে ২৮ ঘণ্টা পর পদ্মায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চাঁপাইবাবগঞ্জে ২৮ ঘণ্টা পর পদ্মায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীর একটি খাঁড়িতে ডুবে নিখোঁজের প্রায় ২৮ ঘণ্টা পর কিশোরী আনিকা খাতুনের(১২) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস এবং স্থানীয় সূত্রে জানা যায়, আনিকা নারায়নপুর ইউনিয়নের জোহরপুর বেলপাড়া গ্রামের আনিকুল ইসলামের মেয়ে এবং জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত বুধবার বেলা ২টার দিকে বাড়ির অদূরে খাঁড়ির ঘাটে গোসলের সময় পানিতে ডুবে নিখোঁজ হয় আনিকা। পরে স্বজনরা খোঁজ করলেও তার সন্ধান পাননি।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ বলেন, খবর পেয়ে রাজশাহী থেকে ডেকে আনা ডুবুরিদল ঘটনাস্থলে ওইদিন সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালায়। তবে তাকে উদ্ধার করা যায়নি। পরে গতকাল বৃহস্পতিবার  সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই খাঁড়িতে মরদেহ ভেসে উঠলে স্বজনরা তা উদ্ধার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, পরিদর্শনে জামায়াত নেতারা

১

ঐক্যের ডাক দেওয়ার আগে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

২

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার সাবেক কাউন্সিলর টুকু

৩

শেরপুর সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক

৪

ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, জানালেন নিজেই

৫

‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি

৬