চিফ হুইপ
শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎসংকট দেখা দিয়েছে
শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎসংকট দেখা দিয়েছে বলে মন্তব্য করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘বর্তমান সরকার সাময়িক সময় বিদ্যুৎ দিতে না পারায় বিভিন্ন সময় দুঃখ প্রকাশ করেছে।
সরকার বিদ্যুৎ ও গ্যাসসংকট মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’আজ শুক্রবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি। সরকার গঠনের ৫-৬ মাসের মাথায় বিরোধী দলের লং মার্চের সমালোচনা করেন চিফ হুইপ। বলেন, ‘যারা ছয়টা সিট পেয়েছে তারা এমন এমন বক্তৃতা দেয়, অশ্লীল।
আমরা ৫ তারিখের পর অশ্লীল কথা শুনছি। এসব অশ্লীলতা থেকে বেরিয়ে আসা উচিত।’ দুই বছর হামের টিকা দেওয়া হয়নি উল্লেখ করে এ সময় চিফ হুইপ বলেন, ‘হামের টিকা ঠিকভাবে না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার।’
আরও পড়ুনরাজধানী ঢাকাতে অটোরিকশা বেপরোয়া আকার ধারণ করেছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের পতিত সরকারের সব সন্ত্রাসীরা এখন হাজির হয়েছে রিকশাচালক হিসেবে। এ ব্যাপারে যদি সরকার সিদ্ধান্ত নেয়, তাহলে...।’
তিনি বলেন, ‘দেশ যতবার বিপদে পড়েছে ততবারই অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছিল। প্রতিবারই এ সংকট থেকে দেশকে টেনে ওপরে তুলেছে বিএনপি। সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায়ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্তমান সরকার।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1791541037.jpg)



