নৃত্য পরিচালক সমিতি’র অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত নূতন
অভি মঈনুদ্দীন ঃ ‘বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ছিলো গত সোমবার। এই অভিষেক অনুষ্ঠানে আজীবন সম্মাননা’য় ভূষিত করা হয়েছে বাংলাদেশের সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা, গুনী অভিনেত্রী নূতন’কে। তার হাতে আজীবন সম্মাননা তুলে দেন বাংলাদেশের সিনেমার জীবন্ত কিংবদন্তী নায়িকা সুজাতা ও বাংলাদেশের সিনেমার দুই দশকেরও বেশি সময় ধরে একইরকম জনপ্রিয়তায় থাকা নায়িকা পূর্ণিমা।
বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির ২০২৬- ২৮ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহন অনুষ্ঠানে অংশগ্রহন করে আজীবন সম্মাননা গ্রহন করে ভীষণ উচ্ছ্বসিত, আনন্দিত নূতন। নতুন কমিটির উপদেষ্টা হলেন আজিজ রেজা, এস এম মাসুম ও ইমদাদুল হক খোকন। কমিটির নতুন সভাপতি হলেন মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফ খান (কালু), সহসভাপতি সালাম রিজভী, সহসভাপতি ইউসুফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক এ আই আলম, সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ, কোষাধক্ষ্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক হাবিবুর রহমান (হাবিব), প্রচার ও দফতর সম্পাদক সম্পাদক নুহু রাজ চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছেন সজীব মাহমুদ মাইকেল, ইভান শাহরিয়ার সোহাগ, আন্তর্জাতিক সম্পাদক যুগ্মভাবে রোহান-বিল্লাল। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নতুন কমিটিতে স্থান পেয়েছেন যথাক্রমে- রোজান ইসলাম দিলীপ, মহিউদ্দিন আহমেদ ইরান, জমিসউদ্দিন রহিম, রতন মিয়া, দেলোয়ার হোসেন টুকু, আব্রাহাম এক্স শাকিল, অপু-বিল্লাল।
নূতন বলেন,‘ আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির প্রতি আমাকে এভাবে সম্মানীত করার জন্য। আমি ভীষণ পুলকিত। শ্রদ্ধেয় সুজাতা আপার কাছ থেকে আজীবন সম্মাননা গ্রহন করাটা ছিলো আমার কাছে ভীষণ সম্মানের। তাকে মঞ্চেই পা ছুঁয়ে সালাম করে তার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শনের চেষ্টা করেছি।’ তবে পুরো অনুষ্ঠানজুড়ে উপস্থিত থেকে আলো ছড়িয়েছেন পূর্ণিমা তার উপস্থিতিটাই যেন বিশেষভাবে চোখে পড়ছিলো সবার।
আরও পড়ুনপূর্ণিমা বলেন,‘ এমন একটি সুন্দর ও মর্যাদাপূর্ণ আয়োজনে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। বিশেষভাবে ভালো লেগেছে, আমাদের সবার প্রিয় লিজেন্ডারি অ্যাকট্রেস নতুন ম্যাম কে এই আয়োজনে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে। তাঁর এই সম্মাননা প্রাপ্তির মুহূর্তের সাক্ষী হতে পেরে এবংএকজন চলচ্চিত্র শিল্পী হিসাবে সেখানে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই গর্বিত ও আনন্দিত। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ইভান শাহরিয়ার সোহাগ’কে। সোহাগ ব্যক্তিগতভাবে আমাকে এই সুন্দর আয়োজনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তার আন্তরিক উদ্যোগ ও ভালোবাসার কারণেই এই বিশেষ অনুষ্ঠানে আমার উপস্থিত থাকা সম্ভব হয়েছে।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1791457774.jpg)


_medium_1791384152.jpg)
_medium_1791379678.jpg)

_medium_1791454137.jpg)
_medium_1791451989.jpg)