ভিডিও বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ অক্টোবর, ২০২৬ ০৮:৫৫ পিএম

বগুড়ার নন্দীগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিল

বগুড়ার নন্দীগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিল

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : সারাদেশে আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (৭ অক্টোবর) বিকেলে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেলের নেতৃত্বে উপজেলা পরিষদ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেলের সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

এতে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সমম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন ও উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিল

১

বগুড়ার নন্দীগ্রামে দম ফেলার ফুরসত নেই প্রতিমা তৈরির কারিগরদের

২

বিশ্বের মানুষের হৃদয়ে থেকে যাবেন মেসি: আমিনুল হক

৩

জয়পুরহাটের বাগজানাতে ১৬শ’ লিটার সির‌্যাক্স সিরাপ জব্দ, গ্রেফতার ২

৪

৫ জন প্রভাষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

৫

‘বিয়ের ক্ষেত্রে আমি ভাগ্যে বিশ্বাসী’

৬