ভিডিও বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ অক্টোবর, ২০২৬ ০৪:৩৬ পিএম

খাগড়াছড়িতে জব্দকৃত ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

খাগড়াছড়িতে জব্দকৃত ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

খাগড়াছড়ির গুইমারা সেক্টরের অধীন তিন ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

আজ বুধবার (৭ অক্টোবর) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) মাঠে এসব মাদক ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত সীমান্ত এলাকায় বিজিবি বিভিন্ন সময় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার মতো মাদকগুলো জব্দ করা হয়েছিল। এতে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, সিগারেট, ইয়াবাসহ বিভিন্ন তামাক জাতীয় মাদকদ্রব্য জব্দ করা ছিল।

মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম পরিচালনার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চট্টগ্রাম বিজিবি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।

আরও পড়ুন

এসময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে গুইমারা সেক্টর কমান্ডারসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়িতে জব্দকৃত ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

১

মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমণির

২

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

৩

রসায়নে নোবেল জিতলেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই

৪

ফেনীতে ভারতীয় শাড়ি, কাভার্ড ভ্যান-মোটরসাইকেল আটক

৫

আন্তর্জাতিক শ্রমবাজারে সুযোগ কাজে লাগাতে নার্সদের ভাষাগত দক্ষতা বাড়ানোর আহ্বান

৬