ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৬ ১১:০৩ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জে বালু লুটের দায়ে গাড়ি জব্দসহ ২ ব্যক্তির দন্ড

নীলফামারীর কিশোরগঞ্জে বালু লুটের দায়ে গাড়ি জব্দসহ ২ ব্যক্তির দন্ড

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বালু লুটের সময় চালকসহ দু’টি মাহেন্দ্র ট্রলি জব্দ করা হয়েছে। এসময় চালককে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জব্দকৃত মাহেন্দ্র ট্রলি ২টি নিলামে বিক্রি ও অবৈধভাবে বালু উত্তোলনকৃত জমি খাস ঘোষণার নির্দেশ প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার নিতাই বানিয়াপাড়া গ্রামের সাবুলের ছেলে রায়হান (২৫) ও একই গ্রামের আশিদুলের ছেলে লিটন (২৪)। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিতাই গাংবের এলাকা থেকে বালু লুটের সময় ২টি মাহেন্দ্র ট্রলি ও চালকদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত চালককে জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া জব্দকৃত মাহেন্দ্র ট্রলি ২টি নিলামে বিক্রি ও অবৈধভাবে বালু উত্তোলনকৃত জমি খাস ঘোষণার নির্দেশ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

ভ্রাম্যমাণ আদালত পরিচালণা করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বালু লুটকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর কিশোরগঞ্জে বালু লুটের দায়ে গাড়ি জব্দসহ ২ ব্যক্তির দন্ড

১

নওগাঁয় ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

২

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ

৩

নওগাঁর বদলগাছীতে শিয়ালের কামড়ে শিশুসহ ১২ জন আক্রান্ত

৪

ঢাকায় হত্যার পর লাশ কার্টনে মুড়িয়ে নীলফামারীতে এনে মাটিচাপা

৫

রংপুরে কালো পাথরের খন্ডাংশসহ গ্রেফতার ২

৬