ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৬ ০৬:৪২ পিএম

ভিশন এম্পোরিয়ামের ‘ড্রিম হোম অফার’ ক্যাম্পেইনের সিজন-৩ শুরু

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের ইলেকট্রনিক্স পণ্যের চেইন শপ ভিশন এম্পোরিয়ামের ‘ড্রিম হোম অফার’ ক্যাম্পেইনের সিজন-৩ শুরু হয়েছে।

মঙ্গলবার রাজধানীর মধ্য বাড্ডায় প্রাণ সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মধ্যবিত্তের স্বপ্ন পূরণের এ ক্যাম্পেইনে থাকছে একটি ফ্ল্যাট, একাধিক গাড়ি, ইলেকট্রনিক্স পণ্য ও ভিশন এম্পোরিয়ামের গিফট ভাউচারসহ ৫০০টির বেশি পুরস্কার। ভিশন এম্পোরিয়াম থেকে ন্যূনতম পাঁচ হাজার টাকার পণ্য কিনে ক্রেতারা এ ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। ক্যাম্পেইনটি চলবে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। এর আওতায় বিজয়ীদের নাম ঘোষণা করে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আর এন পাল বলেন, “নিজের ঘরকে সুন্দর করে সাজানোর স্বপ্ন সবারই থাকে। সেই চাহিদা মাথায় রেখে আমরা সাধ্যের মধ্যে মানসম্মত ইলেকট্রনিক্স পণ্য দিতে কাজ করছি। ড্রিম হোম অফারের মাধ্যমে প্রয়োজনীয় পণ্য কেনার সঙ্গে গ্রাহকদের জন্য পুরস্কার জেতার সুযোগও থাকছে।”

তিনি আরও বলেন, “গ্রাহক যেন পণ্য কিনে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন এবং প্রয়োজনের সময় সেবা পান, সেটি নিশ্চিত করতে চাই। এ জন্য পণ্যের মান ও বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি শোরুম বাড়িয়ে দেশের আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে কাজ করছি।”

আরও পড়ুন

ভিশন এম্পোরিয়ামের প্রধান পরিচালন কর্মকর্তা কে এম শামসুজ্জামান নয়ন বলেন, “ড্রিম হোম ক্যাম্পেইনের আগের দুই সিজনে গ্রাহকরা উৎসাহ নিয়ে অংশ নিয়েছেন। সেই ধারাবাহিকতায় তৃতীয় সিজন আয়োজন করেছি। আশা করছি, এবারের ক্যাম্পেইনেও গ্রাহকদের কাছ থেকে আরও ভালো সাড়া পাবো।”

সংবাদ সম্মেলনে আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম, ভিশন এম্পোরিয়ামের হেড অব সেলস রাসেল আহমেদ, হেড অব অপারেশন ফারহাদ-উজ-জামানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে সারা দেশে ভিশন এম্পোরিয়ামের ৫৭০টি শোরুম রয়েছে। এসব শোরুমে ফ্রিজ, এসি, টেলিভিশনসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য পাওয়া যায়। আরও বেশি ক্রেতার কাছে মানসম্মত ইলেকট্রনিক্স পণ্য পৌঁছে দিতে শোরুম নেটওয়ার্ক সম্প্রসারণে কাজ করছে ভিশন এম্পোরিয়াম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনতা ব্যাংক পিএলসি’র ৯০৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

১

ভিশন এম্পোরিয়ামের ‘ড্রিম হোম অফার’ ক্যাম্পেইনের সিজন-৩ শুরু

২

ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে: দুই বইয়ের আলোচনায় প্রেম, দ্বন্দ্ব ও সমাজবাস্তবতার ব্যবচ্ছেদ

৩

প্রসববেদনার সময় মায়ের পাশে বসে যেসব দোয়া পড়বেন

৪

সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত 

৫

‘আমার থেকে বেশি আমাকে বোঝে শুভ’, দাদাগিরিতে দেব

৬