ভিডিও শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৩ অক্টোবর, ২০২৬ ০৮:২৪ পিএম

কিশোর অপরাধ প্রতিরোধে নওগাঁয় ১৩ মোটরসাইকেল  আটক

ছবি: দৈনিক করতোয়া, কিশোর অপরাধ প্রতিরোধে নওগাঁয় ১৩ মোটরসাইকেল  আটক

নওগাঁ প্রতিনিধি : দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শুরু হয়েছে কিশোর অপরাধ প্রতিরোধ অভিযান। তারই ধারাবাহিকতায় নওগাঁ জেলা জুড়ে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ নওগাঁ। শনিবার (৩ অক্টোবর) অভিযানের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এর আগে গত শুক্রবার সকাল থেকে পুলিশ সুপারের নির্দেশনায় সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। অভিযানের প্রথমদিনেই অপ্রাপ্তবয়স্কদের চালিত ১৩টি মোটরসাইকেল আটক করা হয়। প্রত্যেকটি মোটরসাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা এবং জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সারাদেশের ন্যায় এই জেলা জুড়ে কিশোর অপরাধ প্রতিরোধে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ নওগাঁ। অভিযানের প্রথম দিনেই শহরের বিভিন্ন স্থান থেকে ১০ জন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদেরকে মুসলেকার মাধ্যমে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোর অপরাধ প্রতিরোধে নওগাঁয় ১৩ মোটরসাইকেল  আটক

১

পাবনার রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

২

বগুড়ার সারিয়াকান্দিতে ২৮ টি মন্দিরে এবার দুর্গাপূজা হচ্ছে

৩

ফের উত্তপ্ত নয়াদিল্লি, বিক্ষোভকারীদের ওপর পুলিশি হামলা

৪

কিডনি ডায়ালাইসিস রোগীদের পাশে  লায়ন্স ক্লাব অব রংপুুরের সদস্যবৃন্দ

৫

*ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

৬