পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, বরিশালে গ্রেপ্তার ১
কুমিল্লা থেকে বিশেষ কায়দায় পিকআপের গোপন চেম্বারে করে বরিশালে আনা হচ্ছিল ৯০ কেজি গাঁজা। নগরীর রসুলপুর বরফকল এলাকায় অভিযান চালিয়ে মাদকের বড় এই চালানসহ মো. রুহুল হাওলাদার (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একটি পিকআপ জব্দ করা হয়েছে।
আজ শনিবার (৩ অক্টোবর) দুপুরে বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত দেড়টার দিকে রসুলপুর বরফকলের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় আরও দুই মাদক কারবারি পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তার রুহুল হাওলাদার নগরীর নথুল্লাবাদ কলাপট্টি এলাকার বাসিন্দা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত দেড়টার দিকে রসুলপুর বরফকলের সামনের সড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপে বিশেষভাবে তৈরি গোপন চেম্বারের সন্ধান পাওয়া যায়।
আরও পড়ুনচেম্বারটি খুলে স্কচটেপে মোড়ানো ৩০টি পলিথিনের প্যাকেটে থাকা মোট ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে পিকআপসহ গাঁজাগুলো জব্দ করা হয়।
অভিযানের সময় মো. সিরাজ মিয়া ও মো. পলাশ হাওলাদার নামে আরও দুই ব্যক্তি পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কুমিল্লা থেকে অভিনব কায়দায় পিকআপের গোপন চেম্বারে করে গাঁজার চালানটি বরিশালে আনা হচ্ছিল। পরে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় এসব মাদক সরবরাহের পরিকল্পনা ছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তার রুহুল হাওলাদার আঞ্চলিক মাদক চোরাচালান সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1791025582.jpg)



_medium_1791021306.jpg)


