ভিডিও বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৩ অক্টোবর, ২০২৬ ০৪:১৮ পিএম

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫২টি শিশু।

আজ শনিবার (৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ২০টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০২টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১২২টি শিশু মারা গেছে।

আরও পড়ুন

এছাড়া, ২৪ ঘণ্টায় ৪৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১০৯। এই সময়ে ১ হাজার ৩টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮২৩টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ১৯৭, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৬৬৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল, হতে পারে রাষ্ট্রের পতনও

১

উন্নত ও শক্তিশালী জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই: মঈন খান

২

মেসির বিদায়ী ম্যাচ আয়োজনের অনুষ্ঠানসূচি প্রকাশ, থাকছে চমক

৩

দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল

৪

ইয়াবাসহ দুই যুবদল নেতা গ্রেপ্তার

৫

এবার ভারতের জালে উরুগুয়ের ৬ গোল

৬