বগুড়ার মোকামতলায় ৮ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার মোকামতলা উপজেলায় অপহরণের ৮ দিন পর স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। তবে কোন আসামি গ্রেফতার হয়নি।
জানা গেছে, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের ১০ম শ্রেণি পড়ুয়া ১৪ বছরের মেয়েকে গত ২২ সেপ্টেম্বর ভোর ৬টায় স্থানীয় কড়ীবাড়ী নামক স্থান থেকে অপহরণ করা হয়। এই অপহরণ ঘটনায় মামলায় আসামি করা হয় জীবনপুর গ্রামের শয়ন (২১) ও তার বাবা রতন মিয়া (৪০) এবং চাচা শফিকুল ইসলামসহ (৫০) অজ্ঞাতনামা ২-৩ জনকে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনসার আলী জানান, গোপন সংবাদেরভিত্তিতে মোকামতলা উপজেলার জগন্নাথপুর গ্রামে জনৈক ব্যক্তির বাড়ি থেকে গত বুধবার সকাল সাড়ে ৯টায় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর স্কুলছাত্রীকে সংশ্লিষ্ট আদালতে হাজির করে তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এছাড়া তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে শারীরিক পরীক্ষা করা হয়। ভিকটিম বর্তমানে তার বাবার হেফাজতে দেওয়া হয়েছে। আসামিদেরকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে।
আরও পড়ুন
মন্তব্য করুন




_medium_1790859864.jpg)
_medium_1790857920.jpg)


_medium_1790846447.jpg)
_medium_1790843265.jpg)