ভিডিও বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৬ ১১:২৫ এএম

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায়গ্রেপ্তার ৪৩৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায়গ্রেপ্তার ৪৩৯

রাজধানীতে মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষার নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, অস্ত্র ও যানবাহনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৩১টি মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর)সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগে ৫৭ জন, ওয়ারীতে ৩৭ জন, মতিঝিলে ৫৫ জন, তেজগাঁওয়ে ৭৯ জন, মিরপুরে ৯৬ জন, গুলশানে ২৮ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, গোয়েন্দা বিভাগে ২০ জন এবং সিটিটিসির অভিযানে একজন রয়েছেন।

অভিযানকালে ১৫২ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭ হাজার ২৮টি ইয়াবা ও ১৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এ ছাড়া ১৩টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি ছোরা, একটি রামদা, একটি চাপাতি, দুটি সুইস গিয়ার চাকু, একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। 

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য, অস্ত্র ও আলামত উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায়গ্রেপ্তার ৪৩৯

১

এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়

২

প্রবীণদের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির

৩

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

৪

একদিনের সফরে ফেনীর পথে প্রধানমন্ত্রী

৫

আন্তর্জাতিক কফি দিবস আজ

৬