ভিডিও বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৩১ পিএম

বগুড়ার শাজাহানপুরে পুকুরে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে পুকুরে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে পুকুরে ডুবে বাঁধন (৯) নামের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। নিহত বাঁধন উপজেলার চোপীনগর ইউনিয়নের বড়পাথার মধ্যপাড়া গ্রামের রাজমিস্ত্রি আরিফুল ইসলামের ছেলে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে সকলের অগোচরে বাড়ির পাশে পুকুর পড়ে যায় বাঁধন। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

আরও পড়ুন

চোপিনগর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, বাঁধন স্বাভাবিকভাবে কথা বলতে পারত না এবং চলাফেরাতেও শারীরিক সমস্যা ছিল। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশে পুকুরে পড়ে তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে পুকুরে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

১

জয়পুরহাটের আক্কেলপুরে চিঠি দিয়ে বিএনপির ৪ নেতাকে হত্যার হুমকি

২

বিএনপি কোন হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

৩

যমুনা সার কারখানায় দুই বছরে ৩ দিন চালু

৪

বগুড়ার ধুনটে ৯৪ টি চোরাই মোবাইলসহ আন্ত:জেলা চোরচক্রের ৮ সদস্য গ্রেফতার

৫

ডেঙ্গুতে প্রাণ হারালেন আরও ৬ জন

৬