ভিডিও মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১২ পিএম

নীলফামারীর সৈয়দপুরে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রেফতার ২

নীলফামারীর সৈয়দপুরে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রেফতার ২

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে চিহ্নিত মোটরসাইকেল চোরসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সৈয়দপুর উপকন্ঠ চৌমুহনীবাজার ও কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ ফাইলেরিয়া হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার হরিশ্চন্দ্রপুর এলাকার আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য সাব্বির হোসেন(২৬) এবং সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের সরদারপাড়ার চোরাই মোটরসাইকেল ক্রেতা শাহরিয়ার হোসেন ওরফে ফরহাদ(২৫)।

পুলিশ জানায়, আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রেজাউল করিম রেজার নেতৃত্বে শহরের উপকন্ঠ চৌমুহনীবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময়  চৌমুহনী বাজার ব্রিজের সামনে থেকে সাব্বির হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ ফাইলেরিয়া হাসপাতাল সংলগ্ন মতিরমোড় এলাকায় শাহরিয়ার হোসেন ওরফে ফরহাদকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরপর  তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকা তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলো পার্বতীপুর, ফুলবাড়ী ও দিনাজপুর শহর থেকে চুরি করেছিল বলে মোটরসাইকেল চোর সাব্বির স্বীকার করেছে। এ চক্রের সাথে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাপড়া ঘরে চলছে বিদ্যালয়ের পাঠদান

১

নীলফামারীর সৈয়দপুরে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রেফতার ২

২

১১৭ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়, এসএসসি পাসেই আবেদন

৩

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ২

৪

পর্যটন করপোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেও আবেদনের সুযোগ

৫

বগুড়ার আদমদিঘীতে মাদকসহ গ্রেফতার ২ জনের কারাদন্ড

৬