রিটেইল ব্যাংকিং ব্যবসায় অসাধারণ পারফরম্যান্সের জন্য কর্মকর্তাদের পুরস্কৃত করল ব্যাংক এশিয়া
২০২৬ সালের প্রথমার্ধে রিটেইল ব্যাংকিং ব্যবসায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ কর্মকর্তাদের পুরস্কৃত করলো ব্যাংক এশিয়া পিএলসি। ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল আর কে হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এএনএম মাহফুজ, জনাব নূরুল্লাহ চৌধুরী ও জনাব মোঃ সাব্বির হোসেন সহ ব্যবস্থাপনা পর্ষদের সদস্যদের সাথে নিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আরও পড়ুনঅনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পর্ষদ পুরস্কারপ্রাপ্ত কর্মীদের নিষ্ঠা, দায়িত্বশীলতা ও অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত রেখে ব্যাংকের রিটেইল ব্যাংকিং ব্যবসার প্রবৃদ্ধিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে উৎসাহিত করেন।
মন্তব্য করুন


_medium_1790599827.jpg)






