ভিডিও রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৬ পিএম

নাটোরের সিংড়ায় প্রয়োজনীয় সার না পেয়ে দিশেহারা কৃষকরা

নাটোরের সিংড়ায় প্রয়োজনীয় সার না পেয়ে দিশেহারা কৃষকরা

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় প্রয়োজনীয় সার না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। ডিলারদের কাছে চাহিদা অনুযায়ী সার না পেয়ে হতাশ কৃষকরা। খোলা বাজারেও পর্যাপ্ত সার মিলছে না। এতে করে আমন ধান নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছে, দ্রুত সার সংকট নিরসন হবে। এজন্য ডিলারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছে তারা।

জানা যায়, এবছর চলনবিল তথা সিংড়া উপজেলায় আউশ ৩হাজার ৬৪০ হেক্টর জমিতে আবাদ হয়। ইতোমধ্যে আউশ ধান লাগানো শেষ করেছে। আবার কেউ কেউ ধান কাটা শেষ করেছে। কৃষি বিভাগ জানিয়েছে, এবছর আমন ধান রোপণ হয়েছে ২৩হাজার ৫০৫ হেক্টর জমিতে। চারা বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। আমনের আবাদ আরো বাড়বে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

এ জন্য সারের চাহিদা রয়েছে। উপজেলায় ২৩জন সার ডিলার রয়েছে। উপজেলার ১২টি ইউনিয়ন এবং পৌরসভায় এসব ডিলার নির্দিষ্ট জায়গায় সার বিতরণ করছে। তবে ডিলারদের কাছে চাহিদা অনুযায়ী সার পাচ্ছে না কৃষকেরা।

বিয়াশ গ্রামের কৃষক আজাদুল, রুহুল আমিনসহ কয়েকজন জানান, তারা কেউ ২০ বিঘা কেউ ৫০ বিঘা জমিতে আবাদ করেছেন। কিন্তু পর্যাপ্ত সার মিলছে না।  সারের জন্য ডিলারদের কাছে ঘুরতে ঘুরতে জমির পানি শুকিয়ে যায়।

আরও পড়ুন

খোঁজ নিয়ে জানা যায়, সরকারি রেট ইউরিয়া ১ হাজার ৫০, খোলা বাজারে ১৩শ’-১৪শ’ টাকায় বিক্রি হচ্ছে। টিএসপি সরকারি রেট ১হাজার ৩৫০, খোলা বাজারে ১৭শ’ থেকে ১৮শ’ টাকায় বিক্রি হচ্ছে। পটাশ সরকারি রেট ১হাজার ৫০, খোলা বাজারে ১৩শ’-১৪শ’ টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান বলেন, সার সংকট কিছুটা রয়েছে তবে এ সংকট আগামী ১ সপ্তাহ পর থাকবে না। আমরা ডিলারদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করার জন্য নির্দেশনা দিয়েছি। আশা করি দ্রুত সংকট কেটে যাবে। কৃষকরা তাদের চাহিদা অনুযায়ী সার পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় প্রয়োজনীয় সার না পেয়ে দিশেহারা কৃষকরা

১

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের পৃথক অভিযানে দুই মাদককারবারীসহ গ্রেফতার- ৪

২

রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১৪৪ জন গ্রেফতার

৩

বগুড়া সিটি কর্পোরেশনে ওয়ার্ড বিন্যাসে তীব্র অসামঞ্জস্যতা

৪

বগুড়ায় জেলাপ্রশাসকের নিকট জুলাই যোদ্ধাদের স্মারকলিপি 

৫

ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে চুরি 

৬