ভিডিও রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৩ পিএম

বগুড়ার সোনাতলায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমোদন 

বগুড়ার সোনাতলায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমোদন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতীর অনুমোদন দিয়েছে রেলমন্ত্রণালয়। এতে করে সোনাতলা ও আশ-পাশের এলাকার রেলযাত্রীদের মাঝে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৬ শাখা থেকে গত ২৪ সেপ্টেম্বর রেলওয়ে মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে।

চিঠিতে বলা হয়েছে বগুড়া জেলার সোনাতলা রেলওয়ে স্টেশনে (৮০৯/৮১০) নম্বর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি প্রদানের বিষয়ে মহাপরিচালকের কাছে মতামত চাওয়া হলে মহাপরিচালক স্বপক্ষে মত দেন।

আরও পড়ুন

এছাড়াও যাত্রী চাহিদা ও মাঠ পর্যায়ের তথ্য পর্যালোচনা করে সোনাতলা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির অনুমোদন দেওয়া হয়। উল্লেখ্য, এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্যের চেষ্টায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন পেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমোদন 

১

বগুড়ার সোনাতলায় ৩৮ বস্তা সার আটক, ভ্যান চালকের ৫ হাজার টাকা জরিমানা

২

সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল

৩

বগুড়ায় ৩য় দিনেও জেলা ও দায়রা জজ আদালতে হট্টগোল

৪

বগুড়ার ধুনটে মসজিদ ভাংচুরের অভিযোগে পাল্টাপাল্টি মামলা, পুরুষ শূণ্য গ্রাম

৫

বগুড়ার শাজাহানপুরে শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

৬