ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৫ পিএম

তেলের দাম বেড়ে যাওয়ায় সেচ নিয়ে কুড়িগ্রাম রাজারহাটের চরের মানুষ দুশ্চিন্তায়

তেলের দাম বেড়ে যাওয়ায় সেচ নিয়ে রাজারহাটের চরের মানুষ দুশ্চিন্তায়

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চর বিদ্যানন্দ ও চর তৈয়বখাঁ। চারদিকে নদী, মাঝখানে বিস্তীর্ণ চর। বর্ষায় নদীর পানির সাথে লড়াই, আর শুষ্ক মৌসুমে বালুচরে ফসল ফলানোর সংগ্রাম। এছাড়াও চরের কৃষকদের জমিতে এখনও বিদ্যুৎ সংযোগ পৌঁছেনি। ফলে সেচের জন্য তাদের নির্ভর করতে হয় ডিজেলচালিত শ্যালো মেশিনের ওপর। জ্বালানি তেলের দাম বাড়ায় সেই সেচ ব্যবস্থাই এখন বাড়তি ব্যয়ের বোঝা হয়ে দাঁড়িয়েছে।

চর বিদ্যানন্দ গ্রামের কৃষক মনসুর আলী(৫০) আমন চাষ করেছেন শ্যালো মেশিনের সেচে। তিনি জানান, প্রতি আমন মৌসুমে সেচের কাজে প্রায় এক ব্যারেল ডিজেল লাগে। খরা মৌসুমে প্রয়োজন হয় প্রায় দুই ব্যারেল। এক ব্যারেলে প্রায় ১৫৯ লিটার ডিজেল ধরে। আগে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১১৫ টাকা।

সে হিসেবে এক ব্যারেলের দাম পড়ত ১৮ হাজার ২৮৫ টাকা। বর্তমানে লিটারপ্রতি দাম ১৩৫ টাকা হওয়ায় একই পরিমাণ ডিজেলের দাম দাঁড়িয়েছে প্রায় ২১ হাজার ৪৬৫ টাকা। অর্থাৎ শুধু এক ব্যারেলেই বাড়তি খরচ ৩ হাজার ১৮০ টাকা। কৃষক মনসুর আলী বলেন, জমি যেখানে সেখানে বিদ্যুৎ নেই, মোটর নাই। শ্যালো মেশিনই একমাত্র ভরসা। পকেটে টাকা নেই, তাই মেশিন বাড়িতে এনেছি।

আরও পড়ুন

চর তৈয়বখাঁ গ্রামের শরিফুল ইসলাম(৪০) বলেন, তেলের দাম বাড়তি। নৌকার ভাড়াও বাড়াবে। সেচের খরচ বাড়বে। সার আনতেও একই ভোগান্তি। সারের জন্যও নদীর ওইপারে যেতে হয়। চর বিদ্যানন্দের কৃষকদের কাছে এই সাময়িক কষ্টই এখন বড় দুশ্চিন্তার বিষয়। কারণ তাদের কৃষিকাজ অনেকটাই নির্ভরশীল ডিজেলচালিত সেচযন্ত্রের ওপর।

রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, “জ্বালানির দামের বিষয়টি আমাদের নয়। এটা সরকার সিদ্ধান্ত নেয়। ভর্তুকির ব্যবস্থা নেই। তবে কৃষিতে অবশ্যই প্রভাব ফেলবে। সাময়িক কষ্ট হবে তো হবেই। জ্বালানির দাম কমলে কষ্ট লাঘব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্বোধনের পাঁচ বছরেও চালু হয়নি দাসিয়ারছড়ার আইসিটি সেন্টার

১

তেলের দাম বেড়ে যাওয়ায় সেচ নিয়ে কুড়িগ্রাম রাজারহাটের চরের মানুষ দুশ্চিন্তায়

২

রংপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার

৩

কারাগার নিয়ে গাজী সালাউদ্দিনের বক্তব্যের প্রমাণ চেয়েছে কারা কর্তৃপক্ষ

৪

বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য নির্মাণ হবে আধুনিক বহুতল আবাসিক ভবন

৫

নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আ’ লীগের ১১ নেতাকর্মী আটক

৬