ভিডিও শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৩৬ পিএম

ক্ষোভ সহিংসতায় পৌঁছানোর আগেই মধ্যস্থতার উদ্যোগ নিতে হবে: শামা ওবায়েদ

ক্ষোভ সহিংসতায় পৌঁছানোর আগেই মধ্যস্থতার উদ্যোগ নিতে হবে: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, অসন্তোষ বা ক্ষোভ সহিংসতায় রূপ নেওয়ার আগেই অর্থাৎ যখন মানবিক ও আর্থিক ক্ষতির পরিমাণ সর্বনিম্ন থাকে; তখনই আমাদের মধ্যস্থতার উদ্যোগ নিতে হবে।

গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের ‘টার্কিশ হাউস’ এ অনুষ্ঠিত জাতিসংঘের ‘গ্রুপ অব ফ্রেন্ডস অব মিডিয়েশন’ এর ১৬তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা কার্যক্রমের অভিজ্ঞতার আলোকে মধ্যস্থতা ও শান্তি বিনির্মাণ সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন; এক্ষেত্রে তিনি ‘বিপসট’ এ পরিচালিত বাংলাদেশের ‘ইন্টিগ্রেটেড পিসবিল্ডিং কম্পিটেন্সি প্রোগ্রাম’ এর মতো উদ্যোগগুলোর কথা উল্লেখ করেন। তিনি জাতীয় মালিকানার প্রতি শ্রদ্ধাশীল থেকে বিভিন্ন রাষ্ট্র, আঞ্চলিক পক্ষসমূহ, স্থানীয় মধ্যস্থতাকারী এবং জাতিসংঘের মধ্যে আরও শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে জাতিসংঘের সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান। এর মধ্যে রয়েছে— নিশ্চিত ও নিয়মিত অর্থায়ন, দ্রুত মোতায়েনযোগ্য মধ্যস্থতা সহায়তা এবং আগাম সতর্কতার ভিত্তিতে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ। এ ছাড়া তিনি মধ্যস্থতার ক্ষেত্রে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের ওপর জোর দেন এবং এক্ষেত্রে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও গোপনীয়তা রক্ষার জন্য যথাযথ সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলাকালে আয়োজিত এই অনুষ্ঠানটি ফিনল্যান্ড ও তুরস্ক যৌথভাবে আয়োজন করে, যেখানে বিভিন্ন দেশের মন্ত্রী ও উচ্চপদস্থ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষোভ সহিংসতায় পৌঁছানোর আগেই মধ্যস্থতার উদ্যোগ নিতে হবে: শামা ওবায়েদ

১

স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা

২

চট্টগ্রামে শ্রীমতি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার

৩

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

৪

আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয়: হাইকোর্ট

৫

গণতন্ত্র ধ্বংসে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত : পানিসম্পদমন্ত্রী

৬