ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৪০ পিএম

বগুড়ার ধুনটে ফেসবুকে ‘ইন্নালিল্লাহ’ লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

বগুড়ার ধুনটে ফেসবুকে ‘ইন্নালিল্লাহ’ লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে নিজের ফেসবুক স্টোরিতে ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ লিখে সোহান খান (২২) নামে এক কলেজছাত্র বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার (২২সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা গ্রামে এ ঘটনা ঘটে। সোহান ওই গ্রামের শফিকুল ইসলাম খানের ছেলে বিশ্বহরিগাছা বহালগাছা বহুমুখী মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সোহান বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি নিজের ফেসবুক স্টোরিতে ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ লিখে একটি পোস্ট দেন। এরপরই বাড়ির অদূরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়। পরে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮ টায় তাকে দাফন করা হয়েছে। সোহানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে ফেসবুকে ‘ইন্নালিল্লাহ’ লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

বাণিজ্যিক যানবাহন অর্থায়নে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও রানার মোটরসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য গ্রেফতার

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরির সুযোগ

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

নতুন রূপে, নতুন অভিজ্ঞতা দিতে পুনরায় যাত্রা শুরু করল “সনি সেন্টার - সীমান্ত স্কয়ার”