ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৭ পিএম

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : শামা ওবায়েদ

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : শামা ওবায়েদ

দেশের অনলাইন ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মালিকানাধীন মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। একই সঙ্গে ঢাকায় অফিস খোলার বিষয়েও আগ্রহ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  ইসলাম।

শামা ওবায়েদ বলেন, ‘আজকে আমাদের মেটার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ এটি মিটিং হয়েছে। প্রধানমন্ত্রীর সেখানে থাকার কথা ছিল। সময়ের কারণে থাকতে পারেননি।’ 

আরও পড়ুন

তিনি আরও বলেন, মেটার সঙ্গে ঢাকায় অফিস খোলার বিষয়ে কথা হয়েছে। তারা খুবই আগ্রহী। এর ফোকাল পয়েন্ট ঢাকায় করবে কারণ ভারতের চেয়েও বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী বেশি। আমাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ) নিয়েও কথা হয়েছে। আমাদের ই-কমার্স, অনলাইন ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে মেটা সহযোগিতা করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : শামা ওবায়েদ

এশিয়ান গেমসে টানা তৃতীয় হার বাংলাদেশ নারী হকি দলের

মা‌র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময়

আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়