ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৯ পিএম

বগুড়ার কাহালুতে দুই বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ার কাহালুতে দুই বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: বগুড়ার কাহালুতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করার অপরাধে ‘নিউ ভাই-বোন’ ও ‘মোল্লা বেকারি’ নামের দুটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২ টা থেকে দুপুর দেড়টা পর্যন্তÍ উপজেলার দামাই এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কারখানা দুটিতে চরম স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ও অনিয়মতান্ত্রিক পরিবেশের চিত্র উঠে আসে। এর মধ্যে রয়েছে—অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি করা, পাখির বিষ্ঠাযুক্ত টেবিলে বেকারি পণ্য প্রস্তুত করা, উৎপাদিত খাদ্য অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে সংরক্ষণ করা এবং বিএসটিআই-এর মানসনদ ছাড়াই খাদ্য উৎপাদন ও বিপণন করায় এই জরিমানা করা হয়।

আরও পড়ুন

অভিযানকালে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ‘মোল্লা বেকারি’-কে ৫ হাজার টাকা এবং ‘নিউ ভাই-বোন বেকারি’-কে ৩০ হাজার টাকাসহ সর্বমোট ৩৫,০০০ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, কাহালুর দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আব্দুল মুমিন এবং নমুনা সংগ্রহ সহকারী মো. শরিফুল ইসলামসহ অন্যান্য সাপোর্ট স্টাফ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে দুই বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

তেলের পরিমাপ কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে অভিযান

দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বগুড়ায় জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

এবার ডিআইজিসহ ৩১ পুলিশ কর্মকর্তাকে বদলি

মধ্যরতে বগুড়ায় বিকট শব্দে আতংক