ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৪ পিএম

প্রাণিবিদ্যা ও আইসিটিতে কোন শিক্ষক নেই

বগুড়ার সোনাতলা নাজির আখতার কলেজের ৩৫ শিক্ষকের মধ্যে ১৬ পদই শূন্য

বগুড়ার সোনাতলা নাজির আখতার কলেজের ৩৫ শিক্ষকের মধ্যে ১৬ পদই শূন্য

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা সরকারি নাজির আখতার কলেজে প্রাণিবিদ্যা ও আইসিটি বিষয়ে কোন শিক্ষক নেই। এছাড়াও সংশ্লিষ্ট কলেজে ৩৫ পদের মধ্যে শিক্ষকের ১৬ পদই শূন্য রয়েছে। ফলে লেখাপড়ায় মারাত্মক বিঘ্ন ঘটছে।

জানা গেছে, জেলা সদর থেকে প্রায় ৩১ কিলোমিটার উত্তরে অবস্থিত সোনাতলা সরকারি নাজির আখতার কলেজ। ১৯৬৭ সালে কলেজটি প্রতিষ্ঠিত হলেও ১৯৮৪ সালে কলেজটি জাতীয়করণ হয়। কলেজটিতে-বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে।

সম্প্রতি কলেজটিতে বাংলা প্রভাষক ১ জন, ইংরেজি বিষয়ে সহকারী অধ্যাপক ১ জন, অর্থনীতিতে ১ জন, রাষ্ট্রবিজ্ঞানে ১ জন, দর্শনে ১ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ১ জন, ইতিহাসে প্রভাষক পদে ১ জন, গণিতে প্রভাষক পদে ১ জন, রসায়নে প্রদর্শক পদে ১ জন, পদার্থবিদ্যা বিষয়ে ১ জন সহকারী অধ্যাপক ও ১ জন প্রদর্শক, উদ্ভিদবিদ্যা বিষয়ে ১ জন প্রদর্শক, প্রাণিবিদ্যা বিষয়ে সহকারী অধ্যাপক ১ জন ও প্রদর্শক ১ জনসহ ২টি পদ থাকলেও বর্তমানে ২টি পদই শূন্য রয়েছে।

আরও পড়ুন

এছাড়াও হিসাববিজ্ঞানে ১ জন সহকারী অধ্যাপক, আইসিটিতে ১ জন ও সহকারী লাইব্রেরিয়ান পদে ১ জনসহ মোট ১৬টি পদ শূন্য রয়েছে। সংশ্লিষ্ট কলেজে প্রাণিবিদ্যা ও আইসিটি বিষয়ে কোন শিক্ষক না থাকায় খণ্ডকালীন শিক্ষক দিয়ে চলছে পাঠদান। এতে করে লেখাপড়ায় চরম ব্যাঘাত ঘটছে। অভিভাবকরা তাদের ছেলে-মেয়েদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

এ বিষয়ে অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মুঞ্জুর কাদেরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অত্র কলেজে শিক্ষকের ৩৫টি পদ থাকলেও বর্তমানে ১৬টি পদ শূন্য রয়েছে। এ বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হলেও শিক্ষকের পদ পূরণ হয়নি। বরং ২টি বিষয়ে কোন শিক্ষক না থাকায় খণ্ডকালীন শিক্ষক দিয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলা নাজির আখতার কলেজের ৩৫ শিক্ষকের মধ্যে ১৬ পদই শূন্য

জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব

বগুড়ার ‘নূর বেকারি’কে ৬০ হাজার টাকা জরিমানা

ককটেল নয়, জর্দার কৌটায় শুধু বালু

জয়পুরহাটের পাঁচবিবির মাদক কারবারি মালেকার জামিন নামঞ্জুর

বিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী দল: সংস্কৃতিমন্ত্রী