ভিডিও শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩১ এএম

রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবি আদায়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়েছে। 

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।

সকাল ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এর আগেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকেরা মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হন। সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের পাশাপাশি বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বক্তব্য দেন।

সমাবেশ শেষে সকাল ৮টার পর লংমার্চের গাড়িবহর রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।

আরও পড়ুন

ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে গাজীপুরের ভোগড়া বাইপাস, টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়া এবং গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।

১১ দলীয় ঐক্যের ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি-দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা। এর সঙ্গে উত্তরাঞ্চলের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও যুক্ত হয়েছে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর ছয় দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি পালন করেছিল ১১ দলীয় ঐক্য। এবার রংপুর অভিমুখী কর্মসূচিতে দাবির সংখ্যা আটটিতে দাঁড়িয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

তারেক রহমানের হাতে গণতন্ত্র সুরক্ষিত নয়: নাহিদ ইসলাম

সীতাকুণ্ডে মিছিলের প্রস্তুতি: কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মী আটক

ইয়েমেন যুদ্ধে ‘ধরাশায়ী’, ৪ দেশের কাছে ‘ভাড়ায়’ সৈন্য চায় সৌদি

ফরিদপুরে হাইওয়ে থানায় জব্দ করা বাসে আগুন

এবার বিটিভি ভবনের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ