ভিডিও শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০২ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ার শিক্ষার্থী নওমিকে শিক্ষা মন্ত্রণালয়ের সনদ প্রদান

সিরাজগঞ্জের উল্লাপাড়ার শিক্ষার্থী নওমিকে শিক্ষা মন্ত্রণালয়ের সনদ প্রদান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া বিজ্ঞান কলেজের শিক্ষার্থী নওমি ফেরদৌস সিয়ানকে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় ১৩শ’ নম্বরের মধ্যে ১২৩৪ নম্বর পাওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে উচ্চ মাধ্যমিক সমাপনি পুরস্কার হিসেবে ক্রেস্ট ও একটি সনদপত্র প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অধ্যক্ষ রোটারিয়ান ড. আব্দুস সাত্তার মন্ত্রণালয়ের পক্ষে এ পুরস্কার ও সনদপত্র  অনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেন।

অধ্যক্ষ সাত্তার জানান, সিয়ান অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী। উল্লাপাড়া বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার ৩২ বছরের মধ্যে সেই একমাত্র শিক্ষার্থী যে মানবিক বিভাগ থেকে ৯৫শতাংশ নম্বর পেয়েছে। এ কারণে সে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন বিষয়ক পুরস্কার পেল।

আরও পড়ুন

তার প্রাপ্তি এই কলেজের সুখ্যাতি আরো বৃদ্ধি করেছে। কলেজের প্রতিষ্ঠাতা সাবেক এমপি এম. আকবর আলী সিয়ানকে এই পুরস্কার অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ার শিক্ষার্থী নওমিকে শিক্ষা মন্ত্রণালয়ের সনদ প্রদান

বগুড়ার শেরপুরে অভিযোগ দিয়ে ফেরার পথে আবারো হামলার শিকার, আহত ৫

৩১ জানুয়ারির মধ্যে জেলা পরিষদের ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

বগুড়ায় কুরিয়ারের কাভার্ডভ্যানে মিলল ১৯শ’ পিস ইয়াবা, গ্রেফতার ৩

দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের পর শিশুর লাশ উদ্ধার

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে বগুড়ায় বাংলাদেশ ব্যাংকে গভর্নর